আমার কবিতার কালোরাত
ধাপ্পাবাজের থাপ্পর
মোহাম্মদ সোহরাব আজিজ
আমরা এখন ধান ভানতে শিবের গীত গাই,
জলবায়ুর পরিবর্তনে পল্টনে মশাল মিছিল লাগাই,
সকল পোয়াতিকে লাউ দিয়ে বাচ্চা মুরগীর ঝোল খাওয়াই।
ইসবগুলের ভুসি খাইয়া কলিজা জুড়াই,
লুটপাট করে পাহাড়ের সম্পদ গড়ি।
ধরমের ষাঁড়ের মত ধর্মশালায় বসে ধেনো মদ খাই।
ধাপ্পাবাজ ঘাতকের দোসর সেজে রাষ্ট্রযন্ত্র চালাই।
‘বিশ্বে খাদ্য সঙ্কটের আওয়াজ’,’শতাব্দীর দীর্ঘ খরায় কাবু ধরাতল’,
‘বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে’,’দারিদ্রের মুলশিকড় উৎপাটনে ব্রত’
আমরা সবাই রত।
‘নাড়ির টানে শিকড়ে পানি ঢালি’ আর শিকড় কাটি চোখে ধুলি দিয়ে।
ধোপা-নাপিত বন্ধে বড় একরোখা আমরা।
অথচ ‘ক্ষুধা-দারিদ্র-বৈষম্য-বঞ্চনা মুক্ত’ ধুলিশয্যা গড়তে একপা খাড়া,
ফাঁসির রজ্জু গলায় ঝুলিয়ে
‘জাতির জনকের হত্যাকান্ড অপরিহার্য ছিলো’ বলে এখনো
ধানাই-পানাইয়ের ধকল চালাই অবরে সবরে,
বিকারগ্রস্থ রসু খাঁর দলে নাম লিখাই ধাপধাড়া গোবিন্দপুর যাবো বলে,
হয় ধারে কাটবো নয় ভারে কাটবো ধানগাছের তক্তা,
কথার ধোকড় ধনদাস আমরা ধামালি বাজাই অবনিতলে,
ধুরন্ধরের দল চারিধারে,আর ধোড়িবাজিতে সয়লাব,
ধারা সম্পাত আজ ধ্বানতারির নক্ষত্রপাতে।
নিউ ইয়র্ক,২১শে অক্টোবর,২০০৯।
Sunday, October 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment