Showing posts with label আল্লাহের ঘরের মেহমান. Show all posts
Showing posts with label আল্লাহের ঘরের মেহমান. Show all posts

Thursday, December 3, 2009

আল্লাহের ঘরের মেহমান

আল্লাহের ঘরের মেহমান

মোহাম্মদ সোহরাব আজিজ

২৪শে নভেম্বর,২০০৯

নিউ ইয়র্ক।

হাজীরা ইহরাম বেঁধে,

লাব্বায়েক আল্লাহুমা লাব্বায়েক ধ্বনিতে প্রকম্পিত করে পবিত্র মক্কা নগরী,

মীনায় পাঁচওয়াক্ত নামাজ আদায় করে, উচ্চস্বরে তালবিয়া পড়তে থাকে।

করুনার পাহাড়ের পাদদেশ আরাফায় হজের খোতবা শুনে মনপ্রাণে,

মুজাদালেফায় খোলা আকাশের নিচে রাতযাপন শেষে

মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে আবাল-বৃ্দ্ধ-বণিতায়,

রবের দরবারে মাথানত তাই ।

কোরবানী আদায় শেষে মাথামুন্ডন করে অবশেষে।

জান্নাতের টুকরা হাজরে আসওয়াদ কালো পাথর দুনিয়াতে বেহেস্তের অংশ

আল্লাহ পাকের দক্ষিণ হস্ত,

হাজীরা আজ সেই কুদরতি হাতের সাথে করমর্দন করে,

শাহেনশাহের হাত ধরে যেমন করে সন্মানিত হয় অতি ছোটলোকে।

কালোপাথরের ঠোঁট আর দুইটি জিহ্বা ,কিয়ামতে সাক্ষী হবে তোমার মুক্তির তরে।

আমি জানি তুমি পাথরমাত্র,ক্ষতি ও উপকার কিছুই কর না,

তোমাকে চুম্বন করি রবের প্রতি সন্মান প্রদর্শনে,

রাসূলের আদেশ পালনের পূর্ণ বাস্তবায়নে।

আতিউল্লাহা আর আতিউররাসূলা নীতির অনুসরনে।

কাবা ঘর তওয়াফ করে ঈমানদার বান্দায়

আর মদিনা মনওয়ারায় প্রিয় নবীজির রওজায়

শতকোটি সালাম জানায়।