Thursday, December 3, 2009

স্বাধীনতার সূর্যসন্তান এবং কালের শপথ

স্বাধীনতার সূর্যসন্তান এবং কালের শপথ
মোহাম্মদ সোহরাব আজিজ
নিউ ইয়র্ক
১২/০৩/২০০৯
বিজয়ের মাসে আজ বাজে দুক্ষের নিনাদ
লক্ষ শহীদের তাজা রক্তে নাই কোন খাদ,
অকাতরে বিলায় প্রাণ
জাতির অঘোষিত স্বনামধন্য সূর্যসন্তান,
টেকনাফ হতে তেতুলিয়া
প্রজ্জ্বলিত অকুতোভয় বীরের বীরগাঁথা দিয়া।
গহীন জঙ্গলে পশুপাখী শাপ বিচ্ছুর সাথে একসাথে রাতকাটায়।
সোনার বাংলায় স্বাধীন বাংলায়
সবুজ মাঠে লাল সূর্য উঠাবে তাই।
আজ এই শহীদের পদতলে দিতে চাই আমার পুজার ফুল,
বাংলা মায়ের মুক্তিসেনা শুনো এখন আমার আরতির বোল।
তোমার নিঃস্বার্থ বলিদানে আমি এখন কবিতা লিখি,
তোমার বুকের রক্ত দিয়ে স্বাধীনতার পদাবলি রচি।
তোমার রক্তের ঋৃণ শোধ করার শক্তি নাই আমার
স্বর্গের চিরঞ্জীবি ফুল হয়ে ফুটে উঠো তুমি বাংলার বুকে বারবার।

Tuesday, November 17, 2009

আমার দুই দেশ

আমার দুই দেশ
মোহাম্মদ সোহরাব আজিজ
নিউ ইয়র্ক
১১/১৬/২০০৯

নিসংগ নিস্তব্দ রাতে হারিকেন ইডায় প্লাবিত দু’কুল
আকাশে বাঁকা চাঁদ উকি মারে।
বৃষ্টির ঝনঝনানিতে ঘনঘনে রাত।
মেঘনার ভাঙ্গনে চাঁদপুরে জনবসতি গৃহহীন
নদীমাতার কেন এত অভিমান?
কার বিরহে?
ভৈরবের কলোরব এখন আমার প্রাণে
শ্রীমঙ্গলে ঠান্ডায় প্রাণ যায় যায়
এখন এই আলোকিত শহরের উত্তপ্ত ঘরে
আমার দেহখানি অতীব ঘর্মাক্ত।
আমি মঙ্গল কামনায়
আমার প্রাণের,আমার দেহের।
আমার দুই অস্তিত্তের।
ভোগবিলাশে মত্ত নস্ট ভ্রষ্ট এই দেহখানি
জ্বলে পুড়ে যায়,
আমার শীতল প্রাণের উত্তাপে।
জলবায়ু বন্যা আর কত আনবে তুমি কান্না?
যমুনার ভাঙ্গনে বারবার উজির দেওয়ান
হিমালয়ের বরফগলা জ্বলে স্বপ্নেরা খানখান।
ভোলাতে ভেলা চলে বারোমাস,
আজ দশদিকে প্লাবনের কারাবাস।
কারো কারো পৌষ মাসে আমারি সর্বনাশ,
এই হৃদয়ে বহে শুধু দীর্গশ্বাস আর দীর্গশ্বাস।

Friday, November 6, 2009

আমার দুকালের রবি

আমার দুকালের রবি
মোহাম্মদ সোহরাব আজিজ
নিউ ইয়র্ক
৫ই নভেম্বর,২০০৯।

শ্রদ্ধেয়া আম্মাজান ওমর আফরোজের মৃত্যুবার্ষিকীতে

মা আমার জান্নাত
কী এক পুতপবিত্র স্নিগ্ধতা অভিরাম জ্বলন্ত,
স্বর্গের জ্যোতির সুপ্রভাত
কতদিন রাখেনা মা আমার মাথায় হাত।
এখন আমার আমার কবিতার কালোরাত।

ঐকিক অঙ্কের খাতায় সরল পাতায়
সুদকষার খসড়ায় আমি যখন মগ্ন এক
তখনি ডাক পড়ে মার।
শিম আর মাগুরের ঝোল দিয়ে ভাত খেতে আয়।
ওজিফাতে মগ্ন যখন মায়
আল্লাহের নিরানব্বই নাম নিয়ে
কান পেতে শুনি মায়ের কোলে বসেঃ
‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত’
আমি তখন হয়ে যাই লাশ এক, জীবন্ত।
গায়ের চামড়া দিয়ে জুতো বানালেও দুধের দাম হবেনা শোধ,
আমি এক নির্বোধ,কতই না ঋনী।
শোধের উপায়?
নাই। শুধুমাত্র ঐকান্তিক প্রার্থনা বিধাতায়।

মায়ের চোখের মনিতে দেখেছি আমার ছবি
রত্নগর্ভা মা আমার,
আমার দুকালের রবি।
আজ শুধু হাহাকার, বড়ই হাহাকার শুন্যতার।
স্নেহের হাত,মায়ের দোয়া নেই পড়ন্ত বিকেলে
কান্নার রাজ্যে বাস করেন কোন এক স্বভাব কবি,
দিনেরাতে বসে বসে রক্তের পিনকি মেখে
আঁকেন যেনো এক নাঁড়ির টানের ছবি।

Wednesday, October 28, 2009

বাংলার মাটি মুক্তিযোদ্ধার ঘাঁটি

বাংলার মাটি মুক্তিযোদ্ধার ঘাঁটি
মোহাম্মদ সোহরাব আজিজ

নিকলীতে জনতার বিক্ষোভ
আমাদের অধিকার আদায় করবোই করবো।
প্রান্তিক পরিবার নিস্ব চড়া সুদের হারে
ধনশালা গ্রাম দারিদ্রের কোপানলে
শিয়ালিডাঙ্গার খানজাহান লোপাট করে
দারিদ্রবিমোচনের নামে দরিদ্রের ধন ধৌলতপুরে,
গোদাগাড়ীতে বোদাই মেম্বর গোদাইছা চাষ করে
শীতকালে জমিতে পানি আটকে।


কোটি টাকা পাচার করে টাকার কুমির,
রাঘব আর বোয়াল পরস্পর যোগসাজসে সিংগাপুরে,
এখন আবার হাজত খাটে কাশিমপুর কারাগারে।
শুভঙ্করের ফাঁকে আয়কর ফাঁকি দেয়
গায় সকলে একযোগে মিথ্যার বেসাতি।
সন্ত্রাস,টেন্ডারবাজ আর ধর্ষনকারীর বিচার করবে আজ আইনের নিজস্ব গতি।

আর একযোগে চালাবে যোদ্ধা সাঁড়াশী অভিযান
বাংলার বীরযুবার নতুন যৌবনের এখন নবীনবরণ।

পরাজয়ে ডরেনা বীর
আবার উঠবে তবে বাঘের মত খেপে
সাকিবের টাইগার বাহিনী,
গড়বে এক নতুন বীরগাঁথা
বিজয়ের সমুজ্জ্বল কাহিনী
ডলারের দৃঢ়তায় মুশফিকুরের অবদমিত আশায়
বুক বাঁধে আপামর জনতায়।

খমতার দাপটে মুক্তিযুদ্ধ বিরোধিরাই
দেশের মানচিত্র বদলাতে তৎপর।
দালালদের সাধের পাকিস্তানের মানচিত্র বদলিয়েছে
বাংলার বীরসেনা একাত্তরে।
লক্ষ শহীদের প্রানের তাজা রক্তের বিনিময়ে।

যুদ্ধাপরাধীদের বিচার করবেই করবে এই রক্তাক্ত মাটি,
শহীদের রক্ত সোনার চেয়েও খাঁটি।


Monday, October 26, 2009

মেঘনার ভাঙ্গনে

আমার কবিতার কালোরাত

মোহাম্মদ সোহরাব আজিজ

মেঘনার ভাঙ্গনে

নিউ ইয়র্ক,অক্টোবর ২৬,২০০৯

উত্তাল মেঘনার ভয়াল স্রোতে বিলীন বসতবাড়ি,গাছপালা আর জনবসতি,

কত আশায় মানুষ বাঁধে ঘর, স্বপ্নেরা হতাশ এবং বড়ই হতাহত,হৃদয়ে বেদনার হাহাকার।

মেতেছে মেঘনা আজি উন্মত্তলীলায় আবার।

ভয়াবহ ভাঙ্গনে শত শত পরিবার ভিটেমাটিহারা

মাথা গোঁজার ঠাঁই নাই আর আমি বিহ্বল এক দিশেহারা

জেলে দিনমজুর পথের ফকির

কখন থামাবে তোমার উন্মাদনার তান্ডবলীলা ?

মেঘনার ভাঙ্গনের আতঙ্কে দিনকাটায় দিনমজুর

পানির উত্তাল ঢেঊয়ের আঘাতে ও প্রবল স্রোতে গ্রামের পর গ্রাম বিলীন।

পূর্ণিমার জোয়ারের জোতে ভেসে যায় হৃদয়ের মনপূরা

ভাটার স্রোতের তোড়ে দূকুলের মাটি নদীতে মিশে,

ভিটেমাটি হারা ভাঙ্গনের কবলে আমাদের হৃদয়ের ভোলা।

মেঘনার পাড় জুড়ে নীরব কান্না, আমার অন্তরে প্রবল বন্যা,

মেঘনার গর্জনে সবাই তটস্হ,আত্মীয়স্বজন ইতস্ততঃবিক্ষিপ্ত।

মেঘনা আমাগো বেক খাইছে, অহন রইছে পরানডা। এইড়া নিলে বাইচ্চা যাইতাম

পুর্নিমার জোতে পানির তীব্রতা বাড়ে, ভাঙ্গে ধৈর্য্যের বাঁধ

ইলিশার নাদের মিয়ার হাট

প্রাকৃতিক দুর্যোগের কবলেঃ

আমার গ্রাম- গুপ্তগঞ্জ স্বারাজগঞ্জ মহেশখালী দক্ষিনের তালতলা আর তালুকগ্রাম,

নদীতে বিলীন বিরান আমার গ্রাম।

আমার বাড়ি,বিলীন আমার বাড়ি,

মিঝিবাড়ি ইসলামবাড়ি গোলদারবাড়ি সর্দারবাড়ি ঢালিবাড়ি তালুকদারবাড়ি

খাঁখাঁ করে এখন নদীতে বিলীন খাঁবাড়ি

মেঘনার গর্ভে বিলীন আমার হৃদয় নিংড়ানো বাড়ি।

কখন থামবে আবার উত্তাল মাতাল মেঘনার বিশাল বিশাল ঢেউ ?

কখন থামবে আবার উন্মাদিনী মেঘনার বিরহের বিধ্বংসী ফেঊ ?

Sunday, October 25, 2009

ধাপ্পাবাজের থাপ্পর

আমার কবিতার কালোরাত
ধাপ্পাবাজের থাপ্পর

মোহাম্মদ সোহরাব আজিজ

আমরা এখন ধান ভানতে শিবের গীত গাই,
জলবায়ুর পরিবর্তনে পল্টনে মশাল মিছিল লাগাই,
সকল পোয়াতিকে লাউ দিয়ে বাচ্চা মুরগীর ঝোল খাওয়াই।
ইসবগুলের ভুসি খাইয়া কলিজা জুড়াই,
লুটপাট করে পাহাড়ের সম্পদ গড়ি।
ধরমের‭ ‬ষাঁড়ের মত ধর্মশালায় বসে ধেনো মদ খাই।

ধাপ্পাবাজ ঘাতকের দোসর সেজে রাষ্ট্রযন্ত্র চালাই।
‭‘‬বিশ্বে খাদ্য সঙ্কটের আওয়াজ‭’‬,‭’‬শতাব্দীর দীর্ঘ খরায় কাবু‭ ‬ধরাতল‭’‬,
‭‘‬বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে‭’‬,‭’‬দারিদ্রের মুলশিকড় উৎপাটনে ব্রত‭’
আমরা সবাই রত।
‭‘‬নাড়ির টানে শিকড়ে পানি ঢালি‭’‬ আর শিকড় কাটি চোখে ধুলি দিয়ে।
ধোপা-নাপিত বন্ধে বড় একরোখা আমরা।
অথচ‭ ‬‘ক্ষুধা-দারিদ্র-বৈষম্য-বঞ্চনা মুক্ত‭’‬ ধুলিশয্যা গড়তে একপা খাড়া,
ফাঁসির রজ্জু‭ ‬গলায় ঝুলিয়ে
‭‘‬জাতির জনকের হত্যাকান্ড অপরিহার্য ছিলো‭’‬ বলে এখনো
ধানাই-পানাইয়ের ধকল চালাই অবরে সবরে,
বিকারগ্রস্থ রসু‭ ‬খাঁর দলে নাম লিখাই ধাপধাড়া গোবিন্দপুর যাবো বলে,
হয় ধারে কাটবো নয় ভারে কাটবো ধানগাছের তক্তা,
কথার ধোকড় ধনদাস আমরা ধামালি বাজাই অবনিতলে,
ধুরন্ধরের দল চারিধারে,আর ধোড়িবাজিতে সয়লাব,
ধারা সম্পাত আজ ধ্বানতারির নক্ষত্রপাতে।

নিউ ইয়র্ক,২১শে অক্টোবর,২০০৯।

Saturday, October 24, 2009

ফেরেব্বাজের ফুসমন্তর এবং ভেখধারী পুতলের নাচ

আমার কবিতার কালোরাত
মোহাম্মদ সোহরাব আজিজ

ফেরেব্বাজের ফুসমন্তর এবং ভেখধারী পুতলের নাচ

বউকাটকি বউদির জীবন ভীষন্ন করে তোলে,
বিষ কাটালির বিষে প্রাণ যে বাঁচেনা আর,
বিষকন্যা বুকের রক্ত চুষিয়া খায়।
মাটি করে সোনার স্বপ্ন কেড়ে নেয় প্রাণের প্রাণ,
গায়ে পড়িয়া কোন্দল চালায়।

আচারভ্রষ্টের অনাচারে ঠোঁটকাটারা পেছনের দরজা দিয়ে পালায়,
টাকা খায় টাকা মারে যতোসব ঘুনে পোকায়,
টাকার কুমির ইমারত গড়ে আবার ঢাকায়।
কিল খেয়ে কিল চুরি করে
অনবরত নিরীহ আবাল-বৃদ্ধ -বণিতার জনতায়,

গোকুলের ষাঁড়েরা আজ পাথরে পাঁচ কিল মারে,
পাড়াকুদুলিরা পূণ্য ক্ষয় করে অহরহ,
সুখ নাই এখন আর সংসারে।